বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি তাজ উদ্দিন খানের মতবিনিময়

By Meherpur News

February 22, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান বলেছেন, “আমরা সকলে জনগণের সেবক। সেবা দেওয়ার ক্ষেত্রে সঠিক পথে ও স্বচ্ছতার সাথে মানুষকে সেবা করতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো বিড়ম্বনায় আপনারা পড়বেন না—এই নিশ্চয়তা আমরা দিতে পারি।”

রবিবার সকালে মেহেরপুর পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, কেউ যদি তার নাম ব্যবহার করে কোনো অবৈধ চাপ প্রয়োগ করে, তাহলে বিষয়টি সরাসরি তাকে জানাতে হবে। তিনি আরও বলেন, “আমাদের যার যার ওপর যতটুকু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার, সাবেক ছাত্রনেতা খালিদ সাইফুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।