বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভায় মশক নিধন অভিযান শুরু

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরজুড়ে মশক নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম চালু হয়।

পৌরসভার কর্মচারীরা ফগার মেশিনের সাহায্যে শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে স্প্রে করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মশার উপদ্রব কমাতে বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে এ মশক নিধন অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।