বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার আরো একটি গভীর নলকূপ স্থাপন

By মেহেরপুর নিউজ

October 26, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভা নিজ অর্থায়নে শহরের মল্লিকপাড়া গভীর নলকূপে বসিয়ে পানি উত্তোলনের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সুইচ অন করে পানি উত্তোলনের  উদ্বোধন করেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

পৌর মেয়র বলেন, বেশ কিছুদিন যাবৎ মেহেরপুরে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় পানি সরবরাহ কিছুটা কম ছিল। এই নলকূপে স্থাপনের কারণে এই সদস্যা আর থাকবে না।