বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 13, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মেহেরপুর শহরের বেড়পাড়ায় উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, আব্দুল্লাহ আল বাপ্পি, আলপনা খাতুন, সচিব তৌফিকুল আলম, অঞ্জু খাতুন, পাপিয়া খাতুন প্রমুখ।