মেহেরপুর নিউজ:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শনিবার সকালে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালীটি শুরু হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়।
র্যালীর অগ্রভাগে ঘোড়া এবং টমটম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ১০ জন ছাত্রী জাতীয় পতাকা বহন করা সহ বিশাল একটি জাতীয় পতাকা বহন করে। বাদ্যের তালে তালে র্যালীতে মেহেরপুর পৌরসভার কাউন্সিলর গন বাদামী রঙের পাঞ্জাবি এবং পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ মেরুন রঙের পাঞ্জাবি পরে র্যালীতে অংশগ্রহণ করেন।
পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান র্যালীর অগ্রভাগে থেকে র্যালীর নেতৃত্ব দেন।মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের একদল ছাত্রী সবুজ শাড়ি পরে জাতীয় পতাকা বহন করে র্যালীর আকর্ষণ বাড়িয়ে তোলে। মেহেরপুর পৌরসভার আয়োজনে মনমুগ্ধকর এ র্যালীটি পথচারী সকলের দৃষ্টি কাড়ে।র্যালীতে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, মীর জাহাঙ্গীর হোসেন, হামিদা খাতুন, আলপনা খাতুনসহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীগণ অংশগ্রহণ করেন।