বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার উদ্যোগে নারী দিবস উদযাপিত

By Meherpur News

March 24, 2025

মেহেরপুর নিউজ:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। সোমবার সকালের দিকে র‌্যালি বের করা হয়।

মেহেরপুর পৌরসভার প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি পৌরসভা চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।র‍্যালিতে অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা খোন্দকার জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।