মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার মশক নিধন অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের কাথুলী সড়ক থেকে মশক নিধন অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় পৌর কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহেল বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন একটি ফকার মেশিনের সাহায্যে ঔষধ ছিটানো মধ্য দিয়ে মশা নিধন কাজের উদ্বোধন ঘোষণা করেন।