বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 06, 2019

মেহেরপুর নিউজ, ০৬ এপ্রিল:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কৃমি সপ্তাহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস।

এসময় পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা হায়াত আজহার, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, পৌর সচিব তৌফিকুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।