বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার ঢেউ টিন বিতরণ

By মেহেরপুর নিউজ

January 30, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুস্থদের পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে এসকল পরিবারের মাঝে ঢেউ টিন তুলে দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, সৈয়দ আবু আব্দল্লাহ বাপ্পি, ইভান, মহিলা কাউন্সিলর আল্পনা খাতুন সহ পৌরকর্মকর্তা গন।