বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির বিশেষ সভা

By মেহেরপুর নিউজ

March 19, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে নগর সমন্বয় কমিটি (টিএলসি)র বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন,প্রকৌশলী হারুন-অর-রশিদ, টিএলসিসি কমিটির সদস্য নুরুল আহমেদ প্রমুখ।