বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে র‍্যালী

By মেহেরপুর নিউজ

December 11, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউ জি আই আই পি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের সহযোগিতায় নারী জাগরণের পথিকৃৎ মহিষী নারী বেগম রোকেয়া দিবস স্মরণে ও জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে ষান্মাসিক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে এ আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, আল মামুন,রোকসানা কামাল রুনু,জোসনা খাতুন প্রমূখ। এর আগে নারী জাগরণের পথিকৃৎ মহিষী নারী বেগম রোকেয়া দিবস স্মরণে ও জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালীটি মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি সেন্টার হলের সামনে গিয়ে শেষ হয়।র‍্যালীতে অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর আল মামুন,নুরুল আশরাফ রাজিব, মুস্তাক আহমেদ, রোকসানা কামল,আব্দুর রহিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।