মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
মেহেরপুর পৌরসভার নির্বাচনে প্রতিক বরাদ্দের পর থেকে মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর প্রার্থীদের পক্ষে প্রচার প্রচরনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মেহেরপুর শহরময় প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার আর মাইকের ঝাঁঝালো প্রচারে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। নির্বাচনী তফশিল ঘোষনার পর প্রার্থী ও সমর্থকরা গন সংযোগের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ২৮ ডিসেম্বর প্রতিক বরাদ্ধ হওয়ার পর থেকেই সব প্রার্থীদের পক্ষে এক যোগে মাইক বের করা হয়েছে। দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মাইক যোগে শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহলার ওলিতে গলিতে মাইক যোগে প্রচার-প্রচরনা চালাচ্ছে। প্রচারকারীরা গানের সুরে, কবিতার ছন্দে বিভিন্ন শোগান দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। মাইকের ঝাঁঝালো শব্দে সাধারন মানুষ অতিষ্ঠ হলেও মুখে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। এ দিকে মাইকে প্রচারের পাশাপাশি প্রার্থীদের ছবি ও প্রতিক সম্বলিত পোস্টারে পোস্টারে শহরের আকাশ ছেয়ে ফেলেছে। একই সাথে প্রার্থীসহ তাদের কর্মী বাহিনী প্রার্থীদের ছবি ও প্রতিক সম্বলিত হ্যান্ড বিল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার ও অভোটার সবার হাতে তুলে দিচ্ছে। কেউ কেউ বাড়ির দরজা ও জানালায় হ্যান্ড বিল সেটে দিয়ে আসছে। সাধারন মানুষের চলা ফেরায় কোন সমস্যা করা যাবে না এমন নির্বাচনী বিধি থাকার সত্বেও সন্ধ্যার পর ওই বিধি অমান্য করে নিজ নিজ প্রার্থীর পক্ষে সমর্থকরা শোগান দিয়ে পাড়া মহলা প্রদক্ষিণ করছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে। প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারনার ধার ততই বেড়ে যাচ্ছে।