মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শনিবার রাতে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন হত্যার বিচার দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, যুবলীগ নেতা এম এ মতিন শামীম, নিশান সাবের, তৌহিদুল ইসলাম প্রমুখ। পরে জেলা যুবলীগের কার্যালয়ে রিপন স্মরনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।