বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার মন্ডল পাড়ার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার ধারাবাহিক উন্নয়নের অংশ হিসাবে শহরের ৬ নং ওয়ার্ডের মন্ডল পাড়ার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন ৬ নং ওয়ার্ডের মন্ডল পাড়ার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন , সংরক্ষিত কাউন্সিলর রোকসানা কামাল রুনু প্রমুখ