বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 14, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে ইউজিআইআইপি ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে পৌর এলাকা ৯ নম্বর ওয়ার্ড স্টেডিয়ামপাড়া রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, সোহেল রানা ডলার, স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান, নজরুল ইসলাম প্রমূখ।