বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার শহীদ গফুর সড়কে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার ধারাবাহিক উন্নয়নের অংশ হিসাবে পৌর এলাকার শহীদ গফুর সড়কে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর এলাকার শহীদ গফুর সড়কে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়। কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।