বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 26, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে নগর সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সচিব তৌফিকুর রহমান, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সোহেল রানা ডলার, জাফর ইকবাল, টি এল সি সি কমিটির সদস্য নুরুল আহমেদ প্রমূখ।