বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলরসহ ৪ জন কারাগারে

By মেহেরপুর নিউজ

February 11, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মনজুরুল কবির রিপন সহ অপরারেশন “ডেভিল হান্ট” অভিযানে আটক ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রিপনসহ আটক সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই মোঃ স্বপন মন্ডল, এসআই প্রহলাদ রায়, এসআই জহুরুল ইসলাম, এসআই সুজয় কুমার মল্লিক, এএসআই শফিকুল ইসলাম, এএসআই শহিদুল ইসলাম, এএসআই লিটন সরদার, এএসআই সুমন্ত হরিসহ সঙ্গীয় ফোর্সসহ মেহেরপুর শহর সহ সদর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হুমায়ুন কবিরের ছেলে মেহেরপুর ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মঞ্জরুল কবির রিপন,শিশু বাগানপাড়ার নুরুল ইসলামের ছেলে মোঃ এনামুল হক বাবলু, নতুন পাড়ার আব্দুল কাদের ছেলে হৃদয় এবং মাদক মামলার আসামী গাংনী উপজেলার নওয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে দবির আলীকে আটক করেন।

আটক রিপন ১০/০২/২০২৫ তারিখ হইতে ১১/০২/২০২৫ তারিখ পর্যন্ত মেহেরপুর সদর থানার মামলা নং-৬, তারিখ-১৯ আগস্ট, ২০২৪; জি আর নং-২৬৩, তারিখ-১৯ আগস্ট, ২০২৪; ধারা-৬(২)/৭/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩); এর এজাহার নামীয় আসামী।