বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 10, 2021

মেহেরপুর নিউজ:

ইউ জি আই আই পি (৩) এর আওতায় মেহেরপুর পৌরসভার উদ্যোগে স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার এর উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান,কাউন্সিলর আল মামুন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, আবদুল্লাহ হেল বাপ্পি, সোহেল রানা ডলার প্রমূখ উপস্থিত ছিলেন।