মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ: মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে। চলছে ভোট গননানা কাজ। কোন ধরনের বিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আজ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে এ ভোট গ্রহন। দু’টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্র দু’টি হচ্ছে,মিশন প্রাথমিক বিদ্যালয় এবং নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন,আনিসুর রহমান ও মো: আনোয়ার হোসেন নামের দু’জন সরকারি কর্মকর্তা। মিশন প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার জেলা প্রাথমিক অফিসার মেহেরপুর নিউজকে বলেন,ভোট গননানর কাজ চলছে। আশা করছি সন্দ্ধ্যা ৭ টার মধ্যে ফলাফল ঘোষনা করা সম্ভব হবে। তিনি আরোও জানান,শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন হয়েছে। নির্বাচনে কাউন্সিলর পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন মোহাঃ গোলাম ফারুক-উল মামুন (লাকি), আসমানুল হক জুয়েল, মীর জাহাঙ্গীর আলম ও মোঃ মনিরুল ইসলাম(মনি)। উল্লেখ্য,গত বছরের ১লা এপ্রিল মেহেরপুর শহরের প্রান কেন্দ্র হোটেল বাজারস্থ রাজধানী শপিং সেন্টারে ব্যবসায়ীক কাজ করার সময় সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলায় প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনকে আশংকা জনক অবস্থায় মেহরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করে। চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল ঢাকার এ্যাপলো হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মেহেরপুর শহরে বহুল আলোচিত চাঞ্চল্যকর ও ভয়াবহ বোমা হামলায় প্যানেল মেয়র রিপন হত্যাকান্ড ঘটনায় দীর্ঘদিন ধরে কাউন্সিলর পদটি শূন্য থাকায় প্রায় ১ বছর পর উপ- নির্বাচনের তফশীল ঘোষনা করা হয় ।