রাজনীতি

মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের উপনির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষনা।। মোঃ মনিরুল ইসলাম মনি কাউন্সিলর নির্বাচিত

By মেহেরপুর নিউজ

March 31, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ: মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গ্রহন শেষে বেসরকারি ফলাফল ঘোষনা করা হয়েছে। বেসরকারি ফলাফলে ১২’শ ৬৯ ভোট পেয়ে মোঃ মনিরুল ইসলাম মনি(আপেল প্রতিক)কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রির্টারনং অফিসার আশরাফুল ইসলাম এ বেসরকারি ফলাফল ঘোষনা করেন।নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মীর জাহাঙ্গীর আলম(চাঁদ প্রতিক) পেয়েছেন ১২’শ ০২ ভোট। তীব্র প্রতিদ্বন্দীতা পূর্ণ নির্বাচনে ৬৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নিশ্চিত হয়েছে। অন্যান্য প্রার্থীরা, মোহাঃ গোলাম ফারুক-উল মামুন লাকি(গিটার প্রতিক) পেয়েছেন ২’শ ৯২ ভোট এবং আসমানুল হক জুয়েল(হরিণ) পেয়েছেন ৬৯ ভোট। সর্বমোট ৩ হাজার ৯’শ ৮৩ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮’শ ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট বাতিল হয়েছে ৪৮ টি। এদিকে কোন ধরনের বিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা  ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আজ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে এ ভোট গ্রহন। দু’টি কেন্দ্রে

ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্র দু’টি হচ্ছে,মিশন প্রাথমিক বিদ্যালয় এবং নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন,আনিসুর রহমান ও মো: আনোয়ার হোসেন নামের দু’জন সরকারি কর্মকর্তা। মিশন প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার জেলা প্রাথমিক অফিসার মেহেরপুর নিউজকে বলেন,ভোট গননার পর বেসরকারি ফলাফল ঘোষনা করা হয়েছে। বেসরকারি ফলাফলে মনিরুল ইসলাম মনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কাউন্সিলর পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন মোহাঃ গোলাম ফারুক-উল মামুন (লাকি), আসমানুল হক জুয়েল, মীর জাহাঙ্গীর আলম ও মোঃ মনিরুল ইসলাম(মনি)। উল্লেখ্য,গত বছরের ১লা এপ্রিল মেহেরপুর শহরের প্রান কেন্দ্র হোটেল বাজারস্থ রাজধানী শপিং সেন্টারে ব্যবসায়ীক কাজ করার সময় সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলায় প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনকে আশংকা জনক অবস্থায় মেহরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করে। চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল ঢাকার এ্যাপলো হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মেহেরপুর শহরে বহুল আলোচিত চাঞ্চল্যকর ও ভয়াবহ বোমা হামলায় প্যানেল মেয়র রিপন হত্যাকান্ড ঘটনায় দীর্ঘদিন ধরে কাউন্সিলর পদটি শূন্য থাকায় প্রায় ১ বছর পর উপ- নির্বাচনের তফশীল ঘোষনা করা হয় ।