মেহেরপুর নিউজঃ মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের প্রার্থী মাসুদ অরুনের পক্ষে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের ভূমি অফিস মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাদবপুর রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক। এতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা কিয়ামদ্দিন, বাবু, ইমাদুল, বকুল, সাবেক ছাত্রদল নেতা আবু হাসনাত আফরোজ, পৌর যুবদলের সদস্য সচিব আহমেদ রনি, পৌর ছাত্রদলের সদস্য সচিব রৌমিক ও হিরোকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী মাসুদ অরুনকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।