মেহেরপুর নিউজ, ২৪ অক্টোবর: মেহেরপুর পৌরসভার উদ্যোগে ৩ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া এলাকায় সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মান কাজের উদ্বোধন করেন।
এসময় প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, পৌর কাউন্সিলর সৈয়দ বাপ্পি, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, শাকিল রাব্বি ইভান, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা জামান সেখানে উপস্থিত ছিলেন।