বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 12, 2019

মেহেরপুর নিউজ: 

তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়করন প্রকল্প ইউজিআইপি আওতায় মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার পৌর মেয়র মাহফুুজুর রহমান রিটন প্রধান অতিধি হিসাবে উপস্থিত থেকে বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। পৌর কাউন্সিলর শিউলী আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর আল মামুন, নুরুল আরশাফ রাজিব, সচিব তৌফিকুর রহমান প্রমুখ।