রাজনীতি

মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মনিকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

November 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর: মেহেরপুর পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম মনিকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। জানা গেছে,শুক্রবার দিবাগত রাতে কাউন্সিলর মনির বাসভবনে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে। তবে তাকে কোন মামলায় অটক করা হয়েছে তা জানা যায় নি।