মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ এপ্রিল: মেহেরপুর পৌরসভার ৮ নং কাউন্সিলর উপ নির্বাচনে সৈয়দ মন্জুরুল কবির হরিন মার্কা প্রতিক নিয়ে ৯০৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। আজ বিকাল সাড়ে ৫টার দিকে রিটার্নিং অফিসার হোসেন আলী খন্দকার মন্জুরুল কবির রিপনকে নির্বাচিত কাউন্সিলর হিসেবে ঘোষনা করেন। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুস সাত্তার মুক্তা ফুটবল মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৫০৬ ভোট। এছাড়া অপর দুই প্রাথী শহিদা বেগম নোঙর মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৭৭ ভোট এবং মোস্তাফিজুর রহমান বাবুল মোরগ মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১২৩ ভোট। আজ বৃহস্পতিবার মেহেরপুর কলেজ মোড়ের পাশে শহীদ ক্যাপ্টেন হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ২ হাজার ৫’শ৬৮ ভোটের পোল হয়েছে ১ হাজার ৭’শ২৪ ভোট।এর মধ্যে ১৪ ভোট বতিল হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার আনিছুর রহমান।