শোক সংবাদ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুন:
মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহুন তারেক ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছে(ইন্নাল্লিহে——-রাজেউন) । মৃত্থ্যকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি এক ছেলে,এক মেয়ে সহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। এদিকে বিকেলে লাশ মেহেরপুর পৌরসভায় আনলেএক নজর দেখার জন্য রাজনৈতিক নেতৃবন্দ থেকে শুরু করে শত শত লোক ভিড় জমায়। লাশ জানাজার জন্য পার্কে নিয়ে আসলে হাজারো মানুস জানাজায় শরিক হন। বাদ মাগরিব শহীদ সামসুজ্জোহা পার্কে জানাজা শেষে তাকে রাতে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মোতাছিম বিল্লাহ মতু,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসইটির বোর্ড মেম্বার এ্যাডভোকেট খ:একরামুল হক হীরা,মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক পলাশ খন্দকার সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবন্দ।