বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ

By মেহেরপুর নিউজ

July 07, 2022

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেহেরপুর পৌরসভার আয়োজনে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

মেহেরপুর পৌরসভায় পৌরসভায় বৃহস্পতিবার সকালে  পৌর এলাকার দুস্থ্য ও অসহায়দের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন পুণঃ নির্বাচিত মেহেরপুরের পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। এ সময় পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব সেখানে উপস্থিত ছিলেন।