বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার ধারাবাহিক উন্নয়নের অংশ হিসাবে মন্ডল পাড়া থেকে ফৌজদার পাড়া রাস্তার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

৩৮ লক্ষ টাকা ব্যায় সাপেক্ষে সড়ক টি নির্মাণ কাজ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সংরক্ষিত কাউন্সিলর রোকসানা কামাল রুনু প্রমুখ