বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌরসভা নিজস্ব অর্থায়নে দিঘির পাড়ার ঈদগাহ মাঠের মিনার নির্মাণ উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 06, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌরসভা নিজস্ব অর্থায়নে মেহেরপুর পৌর এলাকার দিঘির পাড়ার নতুন ঈদগাহ মাঠের মিনার নির্মাণ তৈরির উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালের দিকে মিনার তৈরীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনার তৈরির উদ্বোধন করেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আল মামুন, মুস্তাক আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন, খলিলুর রহমান, আব্দুল মোমিন, ইয়াসিন আলী, আব্দুল হান্নান, মুক্তার হোসেন প্রমূখ।

এর আগে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সেখানে এসে পৌঁছালে দিঘীরপাড়াবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মাহফুজুর রহমান তার বক্তব্য বলেন, মেহেরপুর পৌর এলাকার মধ্যে সবচেয়ে অবহেলিত এ এলাকায় যাতায়াতের জন্য রাস্তাঘাটে তেমন ছিল না। আমরা ক্ষমতায় আসার পর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করেছি।

তিনি বলেন, আমার নির্বাচনী ওয়াদা ছিল, এই এলাকায় ঈদগা মাঠ তৈরি করার। আজকে সেটা পুরন হতে চলেছে। এর জন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। পরে সেখানে মোনাজাত করা হয়।