মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মার্চ: মেহেরপুর শহরে জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় শতাধিক দোকান, মোটরসাইকেল, গনজাগরন মঞ্চ ভাংচুরের ঘটনায় রাতে চিরুনি অভিযান চালিয়ে মেহেরপুর পৌর আমির মাহবুব আলম এবং সবুর আলী নামের এক কর্মীকে আটক করেছে পুলিশ। জানা যায়,বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর থানা পুলিশ মেহেরপুর শহরের পশুহাট পাড়ায় অভিযান চালিয়ে জামায়াতের পৌর আমির মাহবুব আলম এবং একই পাড়ার জামায়াত কর্মী সবুর আলীকে আটক করে । আটকৃতদের মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেহেরপুর নিউজকে জানান,আটককৃতদের আজ আদালতে পাঠানো হবে। উল্লেখ্য,বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর জের ধরে সন্ধ্যায় মেহেরপুর শহরে তান্ডবলীলা চালায় জামায়াত-শিবিরের লাঠিয়াল বাহিনী।শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর করে তারা। ভেঙ্গে দেয় মেহেরপুর প্রেসক্লাব চত্বরের জনজাগরন মঞ্চ।