বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর ঈমাম সমিতির কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

December 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর এলাকার ইমাম সমিতিতে আলোচনা সভা ও পৌর ঈমাম সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর শহরের বোস পাড়া আল ফালাহ জামে মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের ইমাম রোকনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, সিরাজ উদ্দিন, শরিফ উদ্দিন, জালাল উদ্দিন প্রমূখ। পরে রোকনুজ্জামান কে সভাপতি শাহজালালকে সাধারণ সম্পাদক করে সদস্য ১৮ বিশিষ্ট পৌর ঈমাম সমিতির কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শরিফ উদ্দিন, সিরাজ উদ্দিন, শাহনেওয়াজ হোসেন, ইয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক বোরহানউদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামসুর রহমান টুটুল,সমাজকল্যাণ সম্পাদক সাব্বির আহমেদ, নির্বাহী সদস্য শাহজাহান আলী, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহজাহান কবীর ও যুবায়ের হাসান।

এছাড়াও আলোচনা সভায় আবুল কালাম কাসেমী আবদুল হান্নান, সিদ্দিকুর রহমান আব্দুল ওহাব এবং মুফতি হাফিজুর রহমানকে উপদেষ্টা করা হয়।