মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর এলাকায় ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকায় ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।
মেহেরপুর পৌর এলাকায় মোট ৪ হাজার ৬২১ টি পরিবারকে ভিজিএফ’র চাল দেওয়া হবে। প্রথমদিনে মেহেরপুর পৌর এলাকার ১,২,ও ৩ নম্বর ওয়ার্ডের ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, আব্দুল্লাহেল বাপ্পি, নুরুল আশরাফ রাজিব, আলপনা খাতুন, শিউলী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর এলাকার ১,২,ও ৩ নম্বর ওয়ার্ডে প্রায় ১হাজার ৫শ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।