মেহেরপুর নিউজ,০১ জুলাই: মেহেরপুর পৌর এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষদের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মেহেরপুর মেহেরপুর সূর্যের হাসি ক্লিনিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, এনএইচএসডিপির আরবান বিশেষজ্ঞ আজিজুর রহমান, কমিউনিটি মোবিলাইজাইশেন এ্যাডভাইজার কামাল হোসেন, পলাশি পাড়া সংস্থার প্রকল্প পরিচালক মোস্তফা কামরুল হাসান, ক্লিনিক ম্যানেজার হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পৌর মেয়র ক্লিনিক পরিদর্শনকরেন।