মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে বড়বাজার, হোটেল বাজারসহ পৌর এলাকার দোকান মালিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান, তহ- বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ,সাবেক পৌর চেয়ারম্যান আবদুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুর রহীম প্রমুখ।