বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর এলাকায় ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু

By মেহেরপুর নিউজ

January 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর এলাকার ৯টি স্থানে ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। সোমবার মেহেরপুর পৌর এলাকার ৯ জন ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রি শুরু করেন।

জানা গেছে মেহেরপুর পৌর এলাকার ৯টি স্থান থেকে প্রতিদিন ৫ মেট্রিক টন চাল এবং ৫ মেট্রিক টন আটা বিক্রি করা হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রত্যেকদিন ৩০ টাকা কেজি দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ১৮ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবেন। মেহেরপুর জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ ও এম এস এর চাল ও আটা বিক্রি এর উদ্বোধন করেন।