বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর এলাকায় গনটিকা প্রদান

By মেহেরপুর নিউজ

September 08, 2021

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস প্রতিরোধে গনটিকার আওতায় মেহেরপুর পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮০০ জনকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল থেকে মেহেরপুর পৌর এলাকার ৯টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান শুরু হয়। জানা গেছে মেহেরপুর নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়,বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হোলি পাবলিক কিন্টারগার্ডেন,দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রীয় টিকা দেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিন জানান প্রথম ডোজের ন্যা দ্বিতীয় ডোজেও ১হাজার ৮ শ জনকে টিকা দেওয়া হয়েছে।