বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর এলাকা বর্ণিল সাজে সজিত

By মেহেরপুর নিউজ

July 09, 2022

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মেহেরপুর পৌর সভার উদ্যোগে মেহেরপুর পৌর এলাকা কে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

পৌর মেয়র মাহফুজুর রহমান লিটন জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ১৬ টি তরুণ তৈরি করা হয়েছে। একইসাথে প্রধান সড়কের দু’পাশে বর্ণিল পতাকাসহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হবে।

এদিকে পৌর এলাকাতে দূষণমুক্ত রাখতে পৌর এলাকার ২৮ টি পয়েন্টে গরু,ছাগল জবাই করার স্থান নির্ধারণ করা হয়েছে। এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেহেরপুর পৌর ভবন এবং পৌর কমিউনিটি সেন্টারে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন থেকে পৌর প্রাঙ্গণের ফোয়ারাগুলো দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।