টপ নিউজ

মেহেরপুর পৌর এলাকা হবে গ্রীন ও ক্লিন শহর— পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

July 17, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, মেহেরপুর পৌর এলাকা হবে  গ্রীন শহর, ক্লিন শহর। ময়লা আবর্জনা রাস্তায় পড়ে থাকবে না। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।

পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন আরো বলেন, হোম সার্ভিস প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা অপসারণ করা হবে। এই পৌরসভা আমার একার না, আপনাদের সকলের। এ পৌর এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করা পৌর কর্মী দ্বারা একার পক্ষে সম্ভব নয়। এই কাজে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শনিবার দুপুরের দিকে মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড মেহেরপুর মল্লিক পাড়ায় পৌর কর্মী দিয়ে বাড়ি বাড়ি ময়লা-আবর্জনা সংগ্রহ অভিযানের উদ্বোধন কালে একথা বলেন। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন আরো বলেন, প্রাথমিকভাবে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ অভিযান চালানো হবে। ৯ টি গাড়িতে করে প্রতিদিন সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে বাড়ির ময়লা আবর্জনা অপসারণ করা হবে। পর্যায়ক্রমে পৌর এলাকার অন্য ওয়ার্ডেও এ অভিযান চালানো হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরফ রাজির, ৩ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ বাপ্পি,২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আলপনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।