বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর কলেজের ২০০৯ সালের এইচএসসি ব্যাচের ঈদ পূনর্মিলনী

By মেহেরপুর নিউজ

September 05, 2017

মেহেরপুর নিউজ, ০৫ সেপ্টম্বর: মেহেরপুর পৌর কলেজের ২০০৯ সালের এইচএসসি ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ঈদ পূনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর কলেজে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আজীম, ২০০৯ সালের এইচএসসি ব্যাচের বন্ধু শাকীল আনছারী, আতিকুর রহমান, আসিফ আনজুম, আনজুমান আরা, জহিরুল ইসলাম, হুমায়ন কবীর, কামাল হোসেন, সাদ্দাম হোসেন শাহীন, মশিউর, কাবিরুল, হাসিবুর, নাসিম, জুয়েল রানা, ফিরোজ, মতিউল, নাজমুল, মাহফুজ, দেলোয়ার, কামরুজ্জামসহ ব্যাচের বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন।