মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে নবনির্মিত মেহেরপুর পৌর কসাইখানার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন নাম ফলক উন্মোচন করে পৌর কসাইখানার উদ্বোধন করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, আসকার আলী প্রমূখ বক্তব্য রাখেন।