বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর কাউন্সিলরের মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

June 11, 2021

মেহেরপুর নিউজ:

জনসচেতনতা বৃদ্ধি ও ভয়াবহ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মেহেরপুরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব।

শুক্রবার দুপুরের দিকে পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব উপস্থিত থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার পথচারীদের মাঝে  মাস্ক বিতরণ করেন। এসময় সকলকে মাস্ক পরার জন্য আহ্বান জানান।