বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর কাউন্সিলর রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন:

By মেহেরপুর নিউজ

July 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই: মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দীন সহ অন্যান্য ব্যক্তিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডবাসী। আজ বুধবার সকাল ১০ টায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে  জেলা যুব লীগের সভাপতি সাজ্জাদুল আনামের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  ৪নং ওয়ার্ডবাসীরা  অংশ নেয়। উল্লেখ্য, সরকারী কাজে বাধা দান ,পুলিশকে লাঞ্ছিত করাসহ একাধীক অভিযোগে রোববার রাতে এসআই আবু সায়েম বাদী হয়ে রিয়াজ উদ্দীন সহ ৭ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। ওই দিন রাতেই কাউন্সিলর রিয়াজ উদ্দীন, তার ছেলে রাহিম ইসলাম, আকবর আলীর ছেলে সাইফুল,মোসলেম আলীর ছেলে পাভেল ও আব্দুল মতিনের ছেলে রিমনকে আটক করে পুলিশ।