মেহেরপুর নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর পৌর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সেখানে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।