মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগস্ট: তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা” এ শ্লোগান কে সামনে নিয়ে মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ মো. ছমিরউদ্দিন। সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমির মাও. মাহবুবুল আলম। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির, মাও. তাজউদ্দিন খান, মুসলিম আলী মাস্টার, মাওলানা রফিকুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ।