রাজনীতি

মেহেরপুর পৌর জামায়াত ইসলামির উদ্যেগে ঈদ পুনঃ মিলনী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ সেপ্টেম্বর: মেহেরপুর পৌর জামায়াত ইসলামির উদ্যোগে  শনিবার জেলা জামায়াত ইসলামির কার্যালয় প্রাঙ্গনে পৌর জামায়াত ইসলামির ঈদ পুনঃ মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর জামায়াত ইসলামির আমীর মুসলিম আলী মাষ্টারের সভাপতিত্বে ঈদ পুনঃ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামির আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি মাহবুবুল আলম, জামাত নেতা মনিরুজ্জামান, মাও. রফিকুল ইসলাম  প্রমুখ।