মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার রাতে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের সমর্থনে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগ ৬ ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, শাশ্বত নিপ্পন চক্রবর্তী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইমতিয়াজ হোসেন প্রমুখ।