বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর পরিষদের শপথ গ্রহন

By মেহেরপুর নিউজ

June 30, 2022

মেহেরপুর নিউজ:

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে মেয়র মাহফুজুর রহমান রিটন বিভাগীয় কমিশনারের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর পরই পর্যায়ক্রমে নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ শপথ গ্রহণ করেন।

১ নম্বর ওয়ার্ডে মীর জাহাঙ্গীর হোসেন, ২ নম্বর ওয়ার্ড আল-মামুন। ৩ নম্বর ওয়ার্ডের বাপ্পি, ৪ নম্বরের আব্দুর রহিম, ৫ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডের শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ডে নুরুল হাসান রাজিব, ৮ নম্বর ওয়ার্ডে সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন এবং ৯ নম্বর ওয়ার্ডে সোহেল রানা ডলার সরকার শপথ গ্রহণ করেন।

এছাড়াও একই সাথে মেহেরপুর পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১নং ওয়ার্ড (১,২,৩) দিল আফরোজ. ২নং ওয়ার্ড (৪,৫,৬) শারমিনা পারভীন এবং ৩নং ওয়ার্ডে (৭,৮,৯)রোকসানা কামাল রুনু শপথ গ্রহণ করেন।