বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর পৌর প্যানেল মেয়র মনি’র বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

October 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট,১৮ অক্টোবর : ১৭/১০/১২ ইং তারিখে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় “মেহেরপুর পৌর প্যানেল মেয়রকে হত্যার  হুমকি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এবং প্যানেল মেয়র মনি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জুয়েলারী সমিতির সাধারন সম্পাদক হামিদুল ইসলাম।      আাজ বৃহস্পতিবার বিকালে তার কাশাড়ি পাড়াস্থ বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত  বক্তব্য তিনি জানান,গত ১৩ জানুয়ারী ২০১১ মেহেরপুর পৌরসভার নির্বাচনে তিনি নিহত প্যানেল মেয়র মিজানুর রহমান  রিপনের পক্ষে কাজ করায় তার চাচাত ভাই মনিরুল ইসলাম মনি পরাজিত হয়। এর পর সন্ত্রাসীদের বোমা হামলায় গত ০৮ এপ্রিল রিপন মারা গেলে গত ৩১ মার্চ’১২ উপনির্বাচনে মনিরুল ইসলাম মনি ১নং ওয়ার্ডের কাউন্সিলর  নির্বাচিত হয়। এর পরে থেকে ক্ষমতার দাপটে মনি তাকে প্রকাশ্যে হত্যাসহ লাশ গুমের হুমকি দেয়। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন।যার নং-৫২৮,তাং১৩/০৩/১২। এরপরও থেমে থাকেনি মনি উলে­খ করে হামিদুল জানান, অবৈধভাবে গত ১৬/০৬/১২ তারিখে তার এবং তার ভাই ইমাদুলের কলাবাগানে সন্ত্রাসীদের নিয়ে যেয়ে হামলা চালায় এবং এক লক্ষ টাকা চাঁদা দাবী করে।চাঁদা দিতে অস্বীকার করায় সেদিনই কলাবাগান ও বাগানে লাগানো বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে তছরূপ করে।এ ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করলেও পুলিশের ভূমিকা নিয়েও  তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। অবশেষে তার পারিবারিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার জন্য সাংবাদিকদের বিভ্রান্তিকর ও উল্টা তথ্য দিয়ে তার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করানো হচ্ছে বলে তিনি জানান।