মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী: মেহেরপুর শহরের পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষের দরজায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুবৃত্তরা। আজ শনিবার প্রথম সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, আজ শনিবার প্রথম সকালের দিকে কে বা কারা পৌর প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের দরজায় কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে খুব বেশী ক্ষতি হয়নি বলে জানা গেছে।